1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক দিনে করোনায় আরও ১১৭ মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ৬:১০ pm

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১১৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেছেন ২৫ হাজার ৮৪৬ জন। এদিকে গত একদিনে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৫ জন। আর সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩ হাজার ৫২৫ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১২.১৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৮৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৫৬ জন পুরুষ এবং ৬১ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ৮৪৬জন। অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ