1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

একদিনে করোনায় মৃত্যু ১১ হাজার, শনাক্ত ৬ লাখ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ১১:৫২ am

আবারও করোনায় রেকর্ড মৃত্যু দেখলো বিশ্ব। বুধবার টানা দ্বিতীয় দিনের মতো প্রাণহানি ছিল সাড়ে ১০ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৯শ’ জনের। ফলে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৩ লাখ ৫৪ হাজার ছুঁইছুঁই।

নতুন করে ৬ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট সংক্রমিত ৫ কোটি সাড়ে ৬৫ লাখ।

এদিনও মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। জুলাইয়ের পর প্রথম, একদিনে সাড়ে ১৮শ’র বেশি মৃত্যুতে দেশটিতে প্রাণহানি ২ লাখ ৫৬ হাজারের বেশি। মোট আক্রান্ত এক কোটি পৌনে ১৯ লাখের মতো।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৭শ’র বেশি মানুষ মারা গেছে ব্রাজিল আর ইতালিতে। ৬ শতাধিক মৃত্যুর রেকর্ড করেছে পোল্যান্ড-ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে করোনায় মৃত্যু ১ লাখ ছুঁইছুঁই মেক্সিকোতে। সাড়ে ৩শ’ থেকে সাড়ে ৫শ মৃত্যু হয়েছে যুক্তরাজ্য, ইরান, রাশিয়া, ফ্রান্স ও স্পেনে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ