1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় ও নম্বর কমলো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২ ১০:৫০ am

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় ও নম্বর কমেছে। পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হবে এবং নম্বর হবে বিষয় ভেদে ৪৫-৫৫ নম্বরের মধ্যে।

সাধারণত ১০০ নম্বরের পরীক্ষা তিন ঘণ্টায় নেওয়া হয়। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলামের সই করা নম্বর বিভাজন ও সময় নির্দেশিকায় এতথ্য জানানো হয়েছে।

এতে দেখা যায়, রচনামূলক বা সিকিউ অংশের পরীক্ষা হবে ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের পরীক্ষা হবে ২০ মিনিট।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২২ অাগস্ট থেকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে ক্লাস সংক্ষিপ্ত করে নেওয়ায় পরীক্ষার সময়ও কমানো হয়েছে বলে বোর্ড সূত্র জানায়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ