1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ ৯:২৭ am

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে তিন দিনের সরকারি সাধারণ ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে আজ।

রবিবার দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।

বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে আজ অফিস পাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা। খুলছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।
তবে সরকারি-বেসরকারি যেসব কর্মজীবী ঢাকার বাইরে ঈদ উদযাপনে গেছেন তাদের অনেকে ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আগামী রবিবার লেগে যাবে। ওই সময় রাজধানী ফিরতে পারে স্বাভাবিক রূপে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ