1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৭:৩৯ pm

সাভারে ঈদকে কেন্দ্র করে সড়কে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। একইসঙ্গে সড়ক ও মহাসড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। তবে ভোগান্তি নেই, স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের এ চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের জামগড়া, জিরাবো ও আশুলিয়ায় সড়কে গণপরিবহনের চাপ দেখা গেছে। এ ছাড়া, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কেও বাড়ছে যাত্রীদের চাপ। একইসঙ্গে সাভার বাজার বাসস্ট্যান্ড, উল্লাইল, হেমায়েতপুর, নবীনগরে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

নবীনগর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন আজমল হোসেন নামে একজন। তিনি বলেন, সড়কে গাড়ি পাওয়া যাচ্ছে। কিন্তু বিকেল থেকে অনেক যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছে। তবে গাড়ি ভাড়া স্বাভাবিকের তুলনায় বেশি দাবি করছে বাসের চালক ও হেলপাররা বলে জানান তিনি।

ঠিকানা বাসের যাত্রী ইমদাদুল ইসলাম বলেন, সড়কে যাত্রীর চাপ আছে। তবে ভাড়া বেশি দিলেই বাস পাওয়া যাচ্ছে। সড়ক স্বাভাবিক দিনের মতোই। কিন্তু স্ট্যান্ডগুলোতে যাত্রী উঠাতে গিয়ে কিছুটা জটলা তৈরি হচ্ছে বলে জানান তিনি।

এমএনপি বাসের চালক সফিকুল বলেন, গাবতলী থেকে বাস ছেড়ে এখন নবীনগরে এসেছি। তবে কোথাও র্দীঘ যানজটে পড়তে হয়নি। বেশি ভাড়া নেওয়ার কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, বাসে তেমন একটি বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। ঈদ উপলক্ষ্যে ৪০-৫০ টাকা বেশি ভাড়া দাবি করা হচ্ছে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, সড়কে যাত্রীর চাপ ও গাড়ি চাপ বাড়ছে। তবে কোথাও যানজট নেই এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া, সড়কে বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ