1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইরাকে পৌঁছেছে চীনের তৈরি করোনার টিকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ৯:২৬ pm

চীনের দেওয়া কোভিড-১৯ টিকার প্রথম চালান ইরাকে পৌঁছেছে। মহামারিতে ভুগতে থাকা মধ্যপ্রাচ্যের দেশটি এ সহায়তার জন্য বেইজিংকে ধন্যবাদ জানিয়েছে।

সোমবার ইরাকের সেনাবাহিনীর একটি পরিবহণ বিমান চীনের তৈরি সিনোফার্ম টিকার ৫০ হাজার ডোজ নিয়ে রাজধানী বাগদাদে পৌঁছায়।

ইরাকে কোভিড-১৯ সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় চীনের দান করা এ টিকা দেশটির জন্য আশার আলো বয়ে নিয়ে এসেছে। খবর রয়টার্সের।

টিকার প্রথম চালান গ্রহণের সময়ে ইরাকের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমি বলেন, ‘চীনা দূতাবাসের সহায়তায় আমরা দ্রুত টিকার এই চালানটি পাঠাতে বলেছিলাম। ইরাকের জনগণকে সাহায্য করার জন্য আমরা চীনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

মঙ্গলবার থেকেই এই টিকা দেওয়া শুরু হয় বলেও জানান মন্ত্রী। প্রথমে স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী হাসান জানান, চীনের সিনোফার্ম গ্রুপের সঙ্গে ২০ লাখ ডোজ টিকা সরবরাহের চুক্তি করেছে ইরাক, যা ধাপে ধাপে সরবরাহ করা হবে।

এ ছাড়া, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা পাওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

ইরাকে ১ মার্চ পর্যন্ত প্রায় সাত লাখ মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১৩ হাজার ৪২৮ জন। দেশটিতে গত মাস থেকে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেখানে কোভিড-১৯-এর অতিসংক্রামক নতুন ধরনও শনাক্ত হয়েছে। রোগের বিস্তার রোধে ইরাকে রাতে কাউফিউ জারি করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ