1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইকুয়েডরের কারাগারে নিহত বেড়ে ১১৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫১ am

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। গুয়ায়েকিল কারাগারের এই দাঙ্গা দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মঙ্গলবারের এ ঘটনা নিয়ে চলতি বছর আন্দিজ পর্বতমালার এ দেশটির কারা ব্যবস্থায় তৃতীয়বারের মতো প্রাণঘাতী দাঙ্গার ঘটনা ঘটল। এই দাঙ্গায় অন্তত পাঁচ জনের শিরচ্ছেদ করা হয়েছে। আর বাকিরা গুলিতে নিহত হয়েছেন।

গুয়াইয়াস প্রদেশের পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরাল এ দাঙ্গার ঘটনাটি ঘটেছে। গত কয়েক মাসে এই কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রাণঘাতী দাঙ্গার ঘটনা ঘটেছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইকুয়েডরে কার্যক্রম চালানো মেক্সিকান মাদক পাচার চক্র এই দাঙ্গার নির্দেশ দেয়। ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষের পরিচালক বলিভার গারজন কারাগারের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন।

রাষ্ট্রীয় কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে বলেছে, সেন্টার ফল দ্য ডেপারভেইশন অব লিবার্টি গুয়াইয়াস এন ১-এর বেশ কয়েকটি এলাকায় গুলি ও বিস্ফোরণের কারণে সতর্কতা জারি করা হয়।

এর আগে ফেব্রুয়ারিতে ইকুয়েডরের আরেকটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭৯ জন এবং জুলাইয়ে ২২ জন নিহত হয়েছিল। দেশটির কারাগারগুলোতে বর্তমানে ৩৯ হাজার কারাবন্দি আছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ