1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী

আ. লীগ সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি : নাহিদ ইসলাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ২:৩৩ pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় তাদের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ কোন দিন অসাম্প্রদায়িক ছিল না। মুজিব পরিবার দেশের জমিদারি নিয়েছিল, সেই জমিদারি প্রথা আমরা ভেঙে দিয়েছি।

নতুন কোনো জমিদার, স্বৈরাচার ও ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব।’

অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশে এখন মামলা বাণিজ্য চলছে। যারা চাঁদাবাজি করছে, সিন্ডিকেট করছে, মামলা বাণিজ্য করছে ক্ষমতায় গেলে তারা আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশে এক শ দুই শ টাকায় ভোট বিক্রি হয়।

মনে রাখবেন আপনি একদিন তাদের কাছে বিক্রি হলে পাঁচ বছর তারা আপনাকে নির্যাতন করবে। তাই যোগ্য নেতৃত্ব আপনাকে বেছে নিতে হবে।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ উপজেলার মানুষের উদ্দেশে বলেন, ‘যারা মনে করেন এনসিপিতে এসে চাঁদাবাজি ও দুর্নীতি করবেন তাদের বলতে চাই এনসিপিতে আপনাদের দরকার নেই। কেউ যদি আমার পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চায় আমরা ধরে সে আমার কেউ নয়।

এই এলাকার যেসব অফিসের সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বান্দরবানে পাঠিয়ে দেওয়া হবে। আগে নেতৃত্ব ঠিক করে দিতো শেখ হাসিনা। এখন জনগণ ঠিক করবে কে তাদের প্রার্থী হবে।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ