1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আবু ত্ব-হার সন্ধানের পর যা বললেন উচ্ছ্বসিত তারকা ক্রিকেটাররা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১ ৬:২১ pm

নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে তার রংপুরের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার সন্ধান পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার, একইসঙ্গে তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও মুহিত উদ্ধার। স্থানীয় এক টিভি চ্যানেলকে জানিয়েছে তার পরিবার।’

ইসলামী এই বক্তার একটি ছবি আপলোড করে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ প্রশাসনকে। এ নিয়ে সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার শাহরিয়ার নাফিস লিখেছেন, তাকে পাওয়া গিয়েছে। সে ফিরেছে।

এছাড়া জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ভাই বাসায় ফিরেছেন। উল্লেখ্য, গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ