1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১ ৬:৪৫ pm

২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলো। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সূচি প্রকাশ করেছে। ৯ এপ্রিল শুরু হচ্ছে আইপিএলের ১৪তম আসর। ৬০ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে আগামি ৩০ মে।

ভারতের ৬টি শহরে বসবে এবারের আইপিএলের সব খেলা। আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের খেলা।

এ টুর্নামেন্টে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ১৪টি করে ম্যাচ। আহমেদাবাদ ও দিল্লি পাবে প্রথম রাউন্ডে ৮টি করে ম্যাচ। প্লে-অফ ও ফাইনালের চারটি ম্যাচই হবে আহমেদাবাদের মোতেরায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।

৯ এপ্রিল চেন্নাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায় এবং রাত ৮টায়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ