1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আইএলওর কোভিড-১৯ টেকনিক্যাল কমিটির চেয়ার নির্বাচিত বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ৯:৩৯ pm

আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের পূর্বে চূড়ান্ত নেগোশিয়েসন অনুষ্ঠিত হবে। এ গুরুত্বপূর্ণ নেগোশিয়েসন-এ সভাপতিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়েছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী শ্রম জগতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা থেকে সফল ও কার্যকরী উত্তরণে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সকল সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দীর্ঘ আলোচনার আয়োজন করে। এতে কোভিড-১৯ সংক্রান্ত আউটকাম ডকুমেন্ট-এর একটি খসড়া প্রণয়ন করা হয়েছে যা ৩- ১৯ জুন ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য ১০৯-তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গৃহীত হবে।

বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভা জানিয়েছে, খসড়ার ওপর সব সদস্য রাষ্ট্রসমূহের মতামত ও সম্মতি গ্রহণের জন্য আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের পূর্বে চূড়ান্ত নেগোশিয়েসন অনুষ্ঠিত হবে। এ গুরুত্বপূর্ণ নেগোশিয়েসন-এ সভাপতিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়েছে।

জেনেভাস্থ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো: মুস্তাফিজুর রহমান নেগোশিয়েসন-এ সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, খসড়া প্রণয়ন সংক্রান্ত কমিটিতে বাংলাদেশ এশীয়-প্রশান্ত অঞ্চলের প্রতিনিধি হিসাবেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ