1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৯ দাবিতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬ ৭:৫৮ pm

নয় দাবি আদায়ে এমপিওভূক্ত ৭৫ টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক-কর্মচারীরা ৯ দফা দাবী তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে,বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশেষ শিক্ষা কারিকুলাম তৈরী। ২০২৫ সালের বর্ধিত বিশেষ সুবিধা ১০%-১৫% প্রদান। অর্থমন্ত্রণালয়ের জারীকৃত বিদ্যালয় সমূহের জন্য ৬০% বর্ধিত উৎসব ভাতা প্রদান। বিদ্যালয় সমুহের জন্য ৭.৫% বাড়ী ভাড়া ও ১৫% বাড়ী ভাড়া প্রদান। বিএসএড পাশ করা শিক্ষকদের প্রাপ্য ন্যায্য বেতন ভাতা প্রদান। পেনশন সুবিধা ও গ্র্যাচুইটি, পদোন্নতি, টাইম স্কেল, বেতন বৈষম্য দূরীকরন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান। সিপিএফ এর উপর সরকারী নিয়মে লাভ প্রদান। বদলির সুবধা পদান ও এমপিওভূক্ত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়সমূহের জাতীয়করন করতে হবে। এসময় শিক্ষক-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন, ঢাকার মালিবাগের কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগম, গেন্ডারিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, রমনা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ ওমর ফারুক, সুইড ল্যাবরেটরি স্কুলের শিক্ষক মিথিলা, খিলগাঁও স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সোহেল রানা প্রমুখ। মানববন্ধনে শিক্ষক-কর্মচারীরা বলেন, আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এমপিওভূক্ত ভূক্ত ৭৫টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ বছরের পর বছর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। কিন্তু আমরা বারবার আমাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসলেও তারা কোন গুরুত্ব দিচ্ছে না। ফলে আমরা নিরুপায় হয়ে মানববন্ধন ও র‌্যালী করতে বাধ্য হয়েছি। আমরা বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক, ডাউন সিন্ড্রোম ও সেরিব্রাল পালসি। এধরনের শিক্ষার্থী ৭৫টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছি উল্লেখ করে বক্তারা আরো বলেন, এসকল শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী প্রশিক্ষণ ও সেবা পদান করে যাচ্ছেন। শিক্ষকগণ উপযুক্ত প্রশিক্ষনদিয়ে প্রায় ১৫০-২০০ শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে পূনর্বাসিত করেছেন। এছাড়াও শিক্ষক-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায়অনেক শিক্ষার্থী স্পেশাল অলিম্পিকস এ অংশগ্রহণ করে স্বর্ণ পদক লাভ করে দেশের সম্মান বয়ে এনেছেন। কিন্তু আজ শিক্ষক-কর্মচারীগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ফলে আমাদের দাবি মেনে নিয়ে আমাদের স্বাচ্ছন্দে কাজ করার সুযোগ দেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। না হলে দাবি আদায়ে আমাদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ