1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
সপ্তম দিনের চিরুনি অভিযান

৭০টি স্থাপনায় মিললো এডিসের লার্ভা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ৭:৩০ pm

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু সুরক্ষা দিতে তৃতীয় পর্যায়ের ১০ দিনব্যপী চিরুন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। মেয়র আতিকুল ইসলামের নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী মশকনিধন এ কার্যক্রমের পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

আজ সোমবার অভিযানের সপ্তম দিনে ১৩ হাজার ৫০৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৭০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৮ হাজার ১৭৪টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ২০টি মামলায় মোট ১ লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে সোমবার পর্যন্ত মোট ৯১ হাজার ৮৭১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৪৯৩টিতে এডিসের লার্ভা এবং ৫৪ হাজার ২৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৬ লক্ষ ৭৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

চিরুনি অভিযান চলাকালে সম্ভাব্য সকল এডিস মশার প্রজনন স্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয়েছে এবং জনসাধারণকে এবিষয়ে পরবর্তীতে সতর্ক থাকতে বলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ