1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

হরিনাকুন্ডুর তৈলটুপি গ্রামে ইট পাটকেলের আঘাতে আহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১ ১০:৫১ pm

এক সময়ের রক্তাক্ত জনপদ ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডুর প্রত্যন্ত জনপদ তৈলটুপি গ্রাম আবারও অশান্ত হয়ে উঠেছে। সামাজিক বিরোধের জের ধরে ইতিমধ্যেই ২ পক্ষের মধ্যে আবারও হানাহানি শুরু হয়েছে। উভয় পক্ষের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে এদের মধ্যে বাবলু মোল্লা (৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন বলে জানা গেছে। প্রতিপক্ষ কুরবান মন্ডল গং এর বিরুদ্ধে ভুক্তভোগী ডাবলু মোল্লা ১৪ জনের নামে হরিনাকুন্ডু থানায় গুরুতর জখম ও হত্যা চেস্টার অভিযোগে মামলা করেছেন।

মামলা নং১, তারিখ ৩০/১২/২০২০ইং। ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকাল ৯.৪০ ঘটিকায় কুরবান মন্ডল গং বাবলু মোল্লাকে খুন করার উদ্দেশ্যে ফালা মেরে গুরুতর জখম করে। এর পর আবারো তারা দলবদ্ধ হয়ে আহত বাবলু মোল্লার চাচা হান্নান মোল্লার বাড়ীতে হামলা চালায়। তারা নগদ টাকা লুট করে বলে ভুক্তভোগী হান্নান মোল্লা অভিযোগ করেন। এছাড়াও শেলিনা খাতুন নামের এক নারীকে মাথায় আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে।

তারা ইটপাটকেল ছুঁড়ে হান্নান মোল্লার ব্যপক ক্ষতি করে বলে জানান হান্নান মোল্লা। এই ঘটনায় হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, উভয় পক্ষের মধ্যে দুটি মামলা রুজু হয়েছে। তিনি বলেন, ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে আপাতত পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষের লোকজনের বসাবসির মাধ্যমে আপোষ -মিমাংসার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ