1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

হবিগঞ্জে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১১:৩৬ pm
মার্চে সড়ক দুর্ঘটনায় ৫৮৯ জনের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নূর আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের ডেবনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আলী সিলেটের ওসমানীনগর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, একই গ্রামের মাসুম মিয়া (২০), আসকির উল্যাহ (৫৫) ও আবুল হাসান (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ডেবনা ব্রিজ এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে মালামাল তুলছিল। এতে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় নবীগঞ্জ থেকে আউশকান্দিগামী একটি সিএনজি ট্রাকটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির যাত্রী নূর আলীসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক নূর আলীকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ