1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি উদ্যোগ জোরদারে মানববন্ধন ও প্রচারাভিযান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬ ৮:০৮ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ সরকারি ভবনগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবস্থা স্থাপনের উদ্যোগ আরও জোরদারের দাবি জানিয়ে নেত্রকোনায় মানববন্ধন ও প্রচারাভিযান করেছে পরিবেশ ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অন্যচিত্র ফাউন্ডেশন,ক্লিন (কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকশন নেটওয়ার্ক),বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) এবং ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), নেত্রকোনার যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রচারাভিযান কর্মসূচী পালিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,অন্যচিত্রের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা,জাগরণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে,এম জামি,পল্লী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ সুমন খান,তামান্না মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফারহানা নিলু,জামাল উদ্দিন খানসহ অন্যরা।

এ সময় অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাম্প্রতিক উদ্যোগ দেশের সরকারি ভবনগুলোতে রুফটপ সোলার স্থাপনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিনি বলেন,বর্তমান জ্বালানি সংকট,আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ কাবিলায় নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।

বক্তারা আরও বলেন,দেশের বিভিন্ন সরকারি ভবন,স্কুল-কলেজ,হাসপাতাল ও প্রশাসনিক স্থাপনার অব্যবহৃত গুলো সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। এসব স্থানের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং সঞ্চালন ক্ষতিও কমানো সম্ভব হবে। বিশেষ করে গ্রীষ্মকালে বিদ্যুতের অতিরিক্ত চাহিদার সময় রুফটপ সোলার নির্ভরযোগ্য সহায়ক জ্বালানি উৎস হিসেবে কাজ করতে পারে।

নেট মিটারিং ব্যবস্থা আরও সহজ ও ব্যবহারবান্ধব করার দাবি জানান বক্তারা,যাতে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যায়। পাশাপাশি প্রশাসনিক সহায়তা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত প্রণোদনা দেওয়ার আহ্বান জানানো হয়।

আগামী পাঁচ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্য অর্জনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন ও প্রচারাভিযানে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ