1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিজিবির বাধা পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ

সৈয়দপুরে ফেন্সিডিলসহ ট্রাক জব্দ, চালক আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ১১:৪৯ am

নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ১৮৭ বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে। ২০ আগস্ট বৃহস্পতিবার রাত ১০ টায় শহরের বঙ্গবন্ধু চত্বর (পাঁচ মাথা মোড়) থেকে ফেন্সিডিলসহ ট্রাকটি আটক করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে খাদ্যের ট্রাকে করে পাচারের জন্য ফেন্সিডিলের চালান সৈয়দপুরে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই লক্ষী নারায়ণ তাঁর দল নিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটি ভুট্টা বাহী ট্রাক বঙ্গবন্ধু চত্বর আসা মাত্র পুলিশ তা ঘিরে ফেলে। এ সময় চালকের সহকারী পালিয়ে গেলেও চালককে আটক করে পুলিশ।

আটকের পর পুলিশ ট্রাকটি তল্লাশী করলে চালকের সিটের পিছনে দুটি সাদা রংয়ের পলিথিনের বস্তা পায়। পরে বস্তা খুললে সেখানে ১৮৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পুলিশ ফেন্সিডিল ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। আটক চালকের নাম আমিনুর রহমান। সে দিনাজপুর কোতোয়ালির ঘদিহার এলাকার ইয়াকুব আলীর ছেলে।

এ ব্যাপারে সৈয়দপুর থানায় চালক ও সহকারীর নামে একটি মাদক আইনে মামলা হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে ভিন্নবার্তা ডটকমকে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ