1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরের ৪৪টি ইমামবাড়ার কমিটিকে পৌর মেয়রের সহায়তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ৯:০৩ pm

পবিত্র আশুরা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর শহরের ৪৪টি ইমামবাড়ার কমিটিকে পৌর মেয়রের পক্ষ থেকে ১০ কেজি করে আতপ চাল প্রদান করা হয়েছে।

আজ শনিবার দুপুর ৩ টায় পৌরসভার অফিস চত্বরে এর উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন সরকার, জাতীয় পার্টি নেতা রাকিব খান, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, হিসাব রক্ষক আবু তাহের প্রমুখ।

পৌর মেয়র অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার বলেন, করোনার কারণে এবার পবিত্র আশুরা অন্যান্য বারের মত আড়ম্বরপূর্ণভাবে পালন করা সম্ভব হচ্ছেনা। তাই সামান্য সহযোগিতা হিসেবে ১০ কেজি চাল প্রদান করা হলো। যাতে আয়োজকদের কার্যক্রমে সহায়তা হয়। স্বাস্থ্য সচেতনতার সাথে শারিরিক দূরত্ব বজায় রেখে দিবসটি পালনে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আশুরা পালনে যেসব কার্যক্রম পরিচালিত হয় তা পালনের সাথে সাথে কারবালার ঘটনার মূল শিক্ষা গ্রহণ করে তা জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে সচেষ্ট হতে হবে। তাহলেই ইসলামের প্রকৃত আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এতে সমাজ ও ব্যক্তি জীবনে পার্থিব ও ইহকালীন সফলতা অর্জন করা যাবে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ