1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে বীরাঙ্গনাদের কম্বল বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ ১১:৪০ pm

নীলফামারীর সৈয়দপুরে বীরাঙ্গনাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় ওই কম্বল বিতরণ করা হয়। রোববার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী’র বাসভবনে আনুষ্ঠানিকভাবেওই কম্বল বিতরণ করা হয়েছে। অপারেজয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারীর ডোমার উপজেলা শাখার সভাপতি লেখক ও গবেষক মো. আল-আমিন রহমান উপস্থিত থেকে বীরাঙ্গনাদের হাতে ওই কম্বল তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ জন বীরাঙ্গনার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অপারেজয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী মো. আল-আমিন রহমান জানান, এর আগে তাদের সংগঠনের পক্ষ থেকে বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের অধীনে জেলার অন্যান্য উপজেলার বীরাঙ্গনাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সৈয়দপুর উপজেলার ১৩ জন বীরাঙ্গনার মধ্যে কম্বল বিতরণের মধ্যদিয়ে নীলফামারী জেলার ৩৬ জন বীরঙ্গনার মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শেষ হলো।

কম্বল বিতরণ অনুষ্ঠানের সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হিন্দুপাড়ার বীরাঙ্গনা কিরণ বালা শীল আক্ষেপ করে বলেন, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে আমার মতো দুই লাখ মা-বোন (নারী) তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সম্ভ্রম হারিয়েছেন। অথচ আজ দেশ স্বাধীনতা লাভের দীর্ঘ ৪৯ বছরের বীরাঙ্গনাদের রাষ্ট্রীয়ভাবে কোন মূল্যায়ন করা হয়নি। বীরাঙ্গনাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হয়নি অদ্যাবধি। বীরাঙ্গনাদের নামে প্রকাশ করা হয়নি কোন রকম গেজেট। আজ আমরা বীরাঙ্গনারা সমাজের প্রতিটি ক্ষেত্রে চরম অবহেলিত ও উপেক্ষিত। সমাজের সবাই আমাদের বাঁকা চোখে দেখেন। আমরা সরকারি কোন রকম সাহায্য সহায়তা পাই না। তিনি অবিলম্বে মুক্তিযোদ্ধাদের ন্যায় বীরাঙ্গনাদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সরকারি সকল সুযোগ-সুবিধা দেয়ার দাবি জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ