1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিরাজগঞ্জের রংধনু হাসপাতালকে সিলগালা ও জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১ ১০:৪৪ pm

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা জরিমানা ও হাসপাতালটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরবেলা শাহজাদপুর পৌর শহরের থানার ঘাট নামক স্থানে করতোয়া ব্রিজের ৫০ গজ দূরে অবস্থিত নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় হাসপাতালে বেশকয়েকজন সিজার করা রোগী ভর্তি ছিলো তবে আবাসিক অথবা দায়িত্বরত কোন চিকিৎসককে পাওয়া যায়নি।

এসময় হাসপাতালের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের কোন ধরনের কাগজ দেখাতে পারেনি। ভ্রাম্যমাণ আদালত নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ আয়েশা বেগমকে একলক্ষ টাকা ও ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করে এবং হাসপাতালটি সিলগালা করে দেয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: শামসুজ্জোহা, এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো: আমিনুল ইসলাম। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, এই হাসপাতালে গতকাল ২জন মহিলার অপারেশন হয়েছে। যিনি অপারেশন করেছেন তিনিই এ্যানেস্থেসিয়া দিয়েছেন, সহকারী হিসেবে কোন ডাক্তার ছিলনা। এখানে কোন ডাক্তার বা প্রশিক্ষিত কোন নার্স আমরা পাইনি। ।

আমাদের এই অভিযান চলমান থাকবে। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন, এই নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দির্ঘদিন যাবৎ অনুমোদন না নিয়ে চিকিৎসা কার্যজক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ সিভিল সার্জন এই হাসপাতালটি পরিদর্শন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জনের নির্দেশে আমরা এই হাসপাতালে অভিযান পরিচালনা করি। হাসপাতালের মালিককে ১ লক্ষ টাকা এবং ম্যানেজারকে ৫হাজার টাকা জরিমানা করি এবং হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ