
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় ধর্মীয় আচার অনুষ্ঠান ও নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া নেত্রকোনা বড়বাজার রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সার্বজনীন এ উৎসব উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু।
এ সময় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি।
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক উৎপল ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুচিন্তিত চৌধুরী গোপন ও প্রল্লাদ বণিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া কমিটির সভাপতি অজিত কুমার সাহা রায়,নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক ভজন দাস,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সত্যেন্দ্র পাল,সদস্য সচিব শ্যামল ভৌমিক, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মানিক তালুকদার,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ সরকার ও সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য ও সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত রায় মানিকসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের নেতৃবৃন্দ।
আলোচনা ও উদ্বোধন শেষে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাটপট্রি শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ ছাড়াও এ উপলক্ষে নরসিংহ জিউর আখড়া মন্দির প্রাঙ্গনে হাজারো ভক্তের আগমনে বসে রথমেলা।
আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে ৯ দিন ব্যাপী রথযাত্রার আনুষ্ঠানিকতা।