1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সবার সামনে যুবককে কুপিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ১০:৫৮ pm

পূর্ব শত্রুতার জের ধরে সিলেটে রাহিদ মিয়া (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের দক্ষিণ সুরমার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাহিদ মিয়া উপজেলার সোনাপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সোনাপুর গ্রামে কয়েকজন যুবক রাহিদের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে ঠেকাতে গিয়ে আহত হন রাহিদের মা এছনাই বেগম। এ সময় হামলাকারীরা দেশি অস্ত্র দিয়ে রাহিদকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, রাহিদের মাকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ