1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ১০:১১ am

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সুমন (২২)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মোড়লপাড়া গ্রামের মো. কালুর ছেলে। পেশায় গরু ব্যবসায়ী। স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯নং পিলার এলাকা দিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যান।

এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এলে পথিমধ্যে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম ও ৯নং ওয়ার্ড সদস্য মো. হাবিবুর রহমান হাবিল জানান, সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যাওয়ার সময় বিএসএফ গুলি চালায়। এতে সুমন গুলিবিদ্ধ হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে এলে সুমন মারা যান। শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ করেননি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ