1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুজন চোরাকারবারি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম)। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত ৭৫০টি ভারতীয় কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, শনিবার ভোরে পূর্বধলা থানাধীন জালশুকা এলাকার জমজম ফিলিং স্টেশনের সামনে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় গোপণ সংবাদের ভিত্তিতে ডিবি (পশ্চিম)-এর উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল এবং এসআই ইমন পালের নেতৃত্বে পুলিশের একটি দল ভোর থেকেই মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। ভোর ৫টার দিকে ‌‌‘অশোক লেল্যান্ড ব্র্যান্ডের একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সংকেত তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে উপস্থিত অফিসার ও পুলিশ ফোর্সের সহায়তায় ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটকে সক্ষম হয় অভিযানকারী দল।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৭৫০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় দুজনকে। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেরাইদের চালা এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৪২) এবং ময়মনসিংহের মুক্তাগাছা কালীবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ (২০)।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের আরেক সদস্য, ময়মনসিংহের ধোবাউড়া থানাধীন কলসিন্দুর এলাকার মোশাহেব (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।

নেত্রকোনা জেলা পুলিশ জানায়, জব্দকৃত কম্বল ও কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চোরাচালান আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে ডিবি পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম) ওসি দেবাংশু কুমার দেব।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ