1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ ১১:২২ am

আগামী শনিবার দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ের সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে এ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়।

আমন্ত্রণ বার্তায় উল্লেখ করা হয়, নানা বাস্তব পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম প্রতিনিধিদের সরাসরি সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ তৈরি হয়নি। সেই প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এ আয়োজনের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে দলটির পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ