1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

যে কায়দায় পুরুষ খেজুর গাছে ফললো আরবের খেজুর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ৫:৫৫ pm

সংসদ চত্বরে একটি নারী গাছে পুরুষ পুষ্পরেণু ছিটিয়ে চাষ হচ্ছে আরব অঞ্চলের খেজুর। সেই খেজুর স্বাদে-গুণে-মানে আরব অঞ্চলের মতোই হওয়ায় বাংলাদেশেও পরিকল্পিতভাবে এমন খেজুর চাষের পরামর্শ দিচ্ছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত চাষে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা যাবে এমন স্বাদ-গুণের খেজুর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংসদের দক্ষিণ প্লাজার পশ্চিম পাশের সিঁড়ির পাশেই খেজুর গাছটিতে ১৩ থেকে ১৪টি খেজুর ছড়া ঝুলতে দেখা যায়। গাছটি নিয়ে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন।

ফল উন্নয়ন প্রকল্পের পরিচালক মেহেদী মাসুদ জানান, ওই খেজুর গাছটির বয়স সাত থেকে আট বছর। একটিমাত্র নারী গাছ হওয়ায় পুরুষ পুষ্পরেণু ছিটিয়ে গাছটিতে খেজুর ফলানো হয়েছে। সংসদে অনেক পুরুষ খেজুর গাছ রয়েছে। সেখান থেকে রেণু আনা হয়েছে। সংসদের ওই গাছ থেকেই প্রায় দুই থেকে তিন মণ খেজুর হবে। সেপ্টেম্বর মাসে এসব খেজুর পরিপক্ক হবে।

মেহেদী মাসুদ বলেন, সংসদ ভবন ছাড়াও গাজীপুরের মৌচাকের হর্টিকালচার সেন্টারে অনেক আরবের খেজুর গাছ রয়েছে। সেখানে আমাদের তিনটি গাছে ফল ধরেছে। এছাড়া অনেকেই এখন ব্যক্তিগতভাবে খেজুর চাষ করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে আবহাওয়া উপযোগী বিশেষ জাতের খেজুর ফলনের সম্ভাবনা রয়েছে। এজন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১৫টি উন্নত জাতের খেজুর গাছের চারা আনা হয়েছে দেশে। এগুলোর মধ্যে রয়েছে নামকরা জাত লুলু, আজুয়া, সুলতানা, মরিয়ম, বারহি।

এ বিষয়ে জাতীয় সংসদের সহকারী সচিব ও ফেসবুকভিত্তিক গ্রুপ ‘গ্রিন বাংলাদেশ’র (Green Bangladesh) অ্যাডমিন এবিএম বিল্লাল হোসেন বলেন, এখানে এই গাছ থাকার কারণে দেশের নেতৃস্থানীয়রা (সংসদ সদস্য) দেখতে পাচ্ছেন। এতে করে একটা সুবিধা হচ্ছে তাদের মধ্যে আস্থা আসছে যে বাংলাদেশে খেজুর হবে। যে খেজুরটা খেতে ভালো লাগলো তার বীজগুলো আমি লাগিয়ে রাখলাম। সেখানে খেজুরের মেল-ফিমেল চিহ্নিত করার একটা ব্যাপার আছে। যে খেজুরের পাতা পুরু বা মোটা সেটা ফিমেল আর যেটা চিকন সেটা হচ্ছে মেল। আমি যদি আমার সড়কের পাশ দিয়ে পাঁচটি ফিমেল খেজুর লাগাই একটি মেল গাছও লাগিয়ে রাখলাম। তাহলে এমন ফলন হবে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও খেজুর রফতানি করতে পারব।

এ বিষয়ে জানতে চাইলে কৃষিবিদ মাহবুবুল ইসলাম জাগো নিউজকে বলেন, বীজ থেকে খেজুর হবে কি-না তা নিশ্চিত হতে ৫-৬ বছর লেগে যায় এবং পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই টিস্যু কালচারের মাধ্যমে গাছ লাগানো উচিত।

জানা গেছে, সংসদ এলাকায় ১৩৪টি আম, ১১৯টি কাঁঠাল ও ২৪৯টি নারিকেল গাছ আছে। আছে কয়েকশ’ দেশীয় খেজুর গাছও। কিন্তু আরবের খেজুর গাছ একটিই। সংসদ এলাকার পাশে আরও কয়েকটি আরবের খেজুর গাছ থাকলেও সেসবের খেজুর রাখা যায় না। তাই ভেতরের গাছটির খেজুর রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ