1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

যাত্রীর আড়াই লাখ টাকা ও মোবাইল ফিরিয়ে দিলেন রিকশাচালক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ৬:৪৬ pm

বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় রিকশাচালক নাজমুলের। তবুও সততার পথ থেকে সরতে নারাজ এই তরুণ রিকশাচালক। প্রায় আড়াই লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন হাতে পেয়েও ফিরিয়ে দিলেন তিনি।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে। রিকশাচালক নাজমুল হোসেন ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ঠেলাচালক রিফন মিয়ার ছেলে। টাকার মালিক উপজেলার কাজীগঞ্জ বাজারের কুড়েরপাড়ের বাসিন্দা সুলতান আহমদ।

জানা যায়, ইনাতগঞ্জ বাজার থেকে জনৈক যাত্রীকে নিয়ে কাজির বাজারে নামিয়ে দেন নাজমুল। ফিরে আসার পথে তার রিকশার সিটে পড়ে থাকা একটা শপিং ব্যাগ দেখতে পান নাজমুল। ব্যাগটি খুলে টাকা ও দামি মোবাইল ফোন দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান তিনি।

তাৎক্ষণিক তিনি আরেকজনের সহায়তা নিয়ে মোবাইল ফোনের সূত্রে ব্যাগের মালিককে ফোন দেন। টাকার মালিক ফোন পেয়ে দ্রুত আরও দুজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন। পরে মোবাইল ও দুই লাখ সাতচল্লিশ হাজার টাকাসহ ব্যাগ মালিককে ফেরত দেয়া হয়।

এ সময় ব্যাগের মালিক অনেকের উপস্থিতিতে নিজ টাকা বুঝে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানান। এ সময় তিনি রিকশাচালককে জোর করে ২ হাজার ৫শ’ টাকা এবং একটি মোবাইল ফোন উপহার দেন।

রিকশাচালক নাজমুল হোসেন বলেন, নিজে কষ্ট করে রোজগার করে খাব তবুও অন্যের সম্পত্তি বা টাকার লোভ-লালসা নেই আমার। আমি যেভাবে জীবনযাপন করছি এতেই আল্লাহর কাছে শুকরিয়া। রিকশায় ফেলে যাওয়া টাকাগুলো মালিককে ফেরত দিতে পেরে আমি অনেক খুশি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ