1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

মুছাপুর ক্লোজারে পানিতে ডুবে ৩ পর্যটক নিখোঁজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ১:২৭ pm

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর অংশে মাছ ধরতে গিয়ে তিন পর্যটক নিখোঁজ রয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশের ছোট ফেনী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকরা হলেন- ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২০) ও নজরুল ইসলাম স্বপন।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, ২৩ জন পর্যটক শনিবার সকালে মুছাপুর ক্লোজারে বেড়াতে আসেন। পরে তাদের মধ্যে থেকে সাত জন ঝাঁকি জাল দিয়ে শখ করে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামেন। একপর্যায়ে হঠাৎ জোয়ার এলে তিন জন পানিতে তলিয়ে গিয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

তিনি আরো জানান, কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ তিন পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ