1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

মাস্ক না পরা নিয়ে পুলিশের সাথে তর্ক করায় সমালোচনার মুখে জাদেজার স্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ৬:২৬ pm

বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারত অবশ্য বেশ আগে থেকেই এ ব্যাপারে সতর্ক, স্বাস্থ্যবিধি না মানলেই কড়া শাস্তি দেওয়ার পক্ষে তারা। আর নিয়ম না মানায় এখন বিতর্কের মুখে পড়েছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গতকাল রাতে গুজরাটের রাজকোটে মাস্ক না পরেই বাইরে ঘুরছিলেন রিভাদা জাদেজা। এ নিয়ে তাঁকে প্রশ্ন করায় নাকি পুলিশ কনস্টেবলের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন রিভাদা। আজ সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছে রাজকোট পুলিশ।

সূত্র জানিয়েছে গতকাল রাতে ঘটনার সময় গাড়িতে ছিলেন জাদেজা দম্পতি। চালকের আসনে থাকা রবীন্দ্র জাদেজার মুখে ঠিকই মাস্ক ছিল। কিন্তু তাঁর পাশে বসে থাকা রিভাদার মুখে মাস্ক ছিল না। কিসানপারা চকের কাছে দায়িত্বে থাকা প্রধান কনস্টেবল সোনাই গোসাই ব্যাপারটা খেয়াল করায় গাড়ি থামান। কিন্তু ব্যাপারটা পছন্দ হয়নি তারকা ক্রিকেটারের স্ত্রীর। তাই মাথা গরম করে বেশ কিছুক্ষণ তর্ক করেছিলেন রিভাদা।

এ ব্যাপারে পুলিশের ডেপুটি কমিশনার মনোহরসিন বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে রিভাদা জাদেজা মাস্ক পরেননি। কিন্তু কেন ব্যাপারটা এত দূর এগোলো সেটা এখনো তদন্ত করে দেখা হচ্ছে। আমরা জেনেছি দুই পক্ষই তর্কাতর্কি করেছে।’

ঘটনার পর নাকি কনস্টেবল গোসাই অসুস্থ বোধ করায় তাঁকে পাশের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধা ঘণ্টা পর তাঁকে সুস্থ বোধ করায় তাঁকে ছেড়ে দিয়েছে হাসপাতাল। এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ