1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদস্থল: প্রধানমন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮০ লাখ শিশু যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবা ব্যস্ত ফল কিনতে, শিশুটি দৌড়ে বাসের নিচে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ৭:৩০ pm

দুই শিশুসন্তানকে নিয়ে বাজারে ফল কিনতে যান বাবা রমজান আলী। তিনি যখন ফল কিনতে ব্যস্ত, তখন তাঁর অগোচরে দুই ছেলে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় এক ছেলে বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাগামারা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, বাবা রমজান আলী দুই ছেলে সুজন (৮) ও রামীমকে (৫) নিয়ে রাগামারা বাজারে ফল কিনতে যান। তিনি কেনাকাটায় ব্যস্ত থাকার সময় তাঁর অগোচরে সুজন ও রামীম দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বড় ভাই সুজন রাস্তা পার হতে পারলেও রামীম পারেনি। রামীম ময়মনসিংহগামী এক বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই রামীমের মৃত্যু হয়।

প্রতিবেশী রাশেদুল হাসান জানান, রাগামারা গ্রামের বাসিন্দা রমজান আলী মুদি ব্যবসায়ী। তাঁর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রামীম ছিল সবার ছোট। সে এখনো স্কুলে যাওয়া শুরু করেনি। রামীমের মায়ের নাম মোছা. রেখা। রামীমের ভাই সুজন স্থানীয় এক মাদ্রাসার ছাত্র। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বাসটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ