1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৯:০৬ pm

রাজধানীর হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার) বিকেলের দিকে “তিনতারা” নামে একটি আবাসিক হোটেলের ২২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফয়সাল গনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার আদর্শ আনন্দলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. ওসমান গণির ছেলে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের কক্ষের দরজা ভেঙে খাটের ওপর পড়ে থাকা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, হোটেলের রেজিস্ট্রার খাতা অনুযায়ী ফয়সাল গনি ব্যবসায়িক কাজে ঢাকায় এসে গত ৮ মার্চ হোটেলটির ২২৪ নম্বর কক্ষ ভাড়া নেন। মঙ্গলবার সকালে হোটেল কর্তৃপক্ষ বকেয়া ভাড়া আদায়ের জন্য কক্ষে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ফয়সাল গনি হাঁপানি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ