1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

ভিডিওতে দেখুন স্বামী নিয়ে ২ স্ত্রীর কাড়াকাড়ি-মারামারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ১১:০৭ am

করোনাভাইরাস মহামারির মধ্যে মালদ্বীপ থেকে বিমানে করে রাজধানীর হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মইনুল হোসেন নামের এক ব্যক্তি। নেমেই শিকার হলেন এক অদ্ভুত কাণ্ডের। বিমানবন্দরে উপস্থিত হয় তার দুই স্ত্রী। স্বামীকে দেখতে পেয়ে ছুটে আসেন তারা।

এরপর কিছুক্ষণ চলল টানা হেঁচড়া। প্রথম স্ত্রী স্বামীকে নিয়ে যেতে চান, ছাড়বেন না দ্বিতীয়জনও। আবার কিছুক্ষণ মারামারি। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ করতে হয়। গতকাল মঙ্গলবার বিকেলে এই চিত্র দেখা গেছে বিমানবন্দরের টার্মিনাল এলাকায়। মুহুর্তেই সংবাদমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হন।

জানা গেছে, মইনুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তাকে তার দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে গাড়িতে উঠতে গেলে প্রথম স্ত্রী সানজিদা এসে বাধা দেয়। তিনি তার সঙ্গে গাড়িতে যেতে চাপ দেন। এরপর শুরু হয় দুই স্ত্রীর ঝগড়া, যা হাতাহাতিতে গড়ায়।

পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে আসেন বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মইনুল ও তার দুই স্ত্রীকেই বিমানবন্দর থানায় নিয়ে যান।

স্বামীকে নিয়ে দুই স্ত্রীর কাড়াকাড়ি-মারামারির তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।

মইনুলের প্রথম স্ত্রী সানজিদা জানান, সাত বছর আগে তাদের বিয়ে হলেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন মইনুল। তার ও তার তিন বছর বয়সী সন্তানের খোঁজও রাখছেন না বলে দাবি করেন তিনি।

এদিকে তমা জানান, মইনুলের বৈধ স্ত্রী তিনিই। তাই বিমানবন্দরে এসেছেন স্বামীকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যেতে।

ওসি আরও জানান, থানায় বিষয়টি মিটমাটের পর তিনজনই চলে যান। তবে কী মিটমাট হয়েছে, জানাননি তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস

(ভিডিওতে দেখুন পুরো ঘটনা)



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ