
ভালোবাসা জাপটে ধরলে
দুঃখ গুলো যায় ছেড়ে–
ভালোবাসা আগলে রাখলে
উড়ে যায় বিষন্নতার ধুলো
ভালোবাসা স্পর্শ করলে
চোখে নামে স্বপ্ন—
ভালোবাসা হৃদয় ছুঁলে
মন হয় না প্রতিবাদী
ভালোবাসা বাউল হলে
মন হয়ে যায় একতারা।
ভালোবাসা নীরব থাকলে
হৃদয়ে বাজে ঝংকার—
ভালোবাসা জোনাকি হলে
রাত্রি লাগে ভালো—-
ভালোবাসা মনের খবর নিলে
বৃষ্টি হয়ে ঝরে পড়তে সাধ জাগে
ভালোবাসা ঠিকানা হারালে
বেঁচে থাকার রাস্তা যায় বদলে!
ভালোবাসা মুখ ফেরালে
হাজার প্রদীপ জ্বললে পড়েও-
জীবনটা হয় আঁধার—!!