ভালোবাসা জাপটে ধরলে
দুঃখ গুলো যায় ছেড়ে--
ভালোবাসা আগলে রাখলে
উড়ে যায় বিষন্নতার ধুলো
ভালোবাসা স্পর্শ করলে
চোখে নামে স্বপ্ন---
ভালোবাসা হৃদয় ছুঁলে
মন হয় না প্রতিবাদী
ভালোবাসা বাউল হলে
মন হয়ে যায় একতারা।
ভালোবাসা নীরব থাকলে
হৃদয়ে বাজে ঝংকার---
ভালোবাসা জোনাকি হলে
রাত্রি লাগে ভালো----
ভালোবাসা মনের খবর নিলে
বৃষ্টি হয়ে ঝরে পড়তে সাধ জাগে
ভালোবাসা ঠিকানা হারালে
বেঁচে থাকার রাস্তা যায় বদলে!
ভালোবাসা মুখ ফেরালে
হাজার প্রদীপ জ্বললে পড়েও-
জীবনটা হয় আঁধার---!!
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051