1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল
বিমানবন্দরের ফ্লোরে বসে যাত্রীদের বিক্ষোভ

বিমানবন্দর থেকে ৬৮ জনকে ফিরিয়ে দিল আবুধাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ৪:০৯ pm

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লোরে বসে বিক্ষোভ করছেন আবুধাবিফেরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা রোববার আবুধাবি গেলে দেশটির বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়। সোমবার সকালে বিমানের ফ্লাইটে ৬৮ জন বাংলাদেশে পা রাখার পর থেকেই আবুধাবিতে ফিরতে বিক্ষোভ করছেন। এজন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রবাসীরা বেলা সাড়ে ১১টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য অপেক্ষারত অবস্থায় তারা মাটিতে বসে বিক্ষোভ করেন। আবুধাবি ফিরতে সরকারের হস্তক্ষেপ চান।

বিক্ষোভের কারণ হিসেবে তিনি জানান, প্রবাসীরা আবুধাবির যে এজেন্সি বা কোম্পানি বা স্পন্সরের মাধ্যমে দেশটিতে গেছেন, সম্প্রতি আবুধাবি সরকার সেসব এজেন্সির অনুমোদন বাতিল করে। তাই তাদের ঢুকতে দেয়া হয়নি।

এছাড়া আমিরাত সরকারের নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের নিয়ে আসার আগে আবুধাবি ইমিগ্রেশন থেকে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন (এপিআই) নিতে হয়। কিন্তু বিমান ঢাকা থেকে আসার আগে কতজন যাত্রী নিয়ে আসছেন এবং যাত্রী কারা ছিলেন সে তথ্য আবুধাবি ইমিগ্রেশনকে না দেয়ায় অনেককে ফেরত দেয়া হয়েছে। যাত্রীদের মধ্যে পাঁচজনের স্পন্সর বিমানবন্দরে উপস্থিত হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেয় আবুধাবি। বাকিদের ফেরত পাঠানো হয়।

তিনি আরও বলেন, আমরা প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করছি। স্বাস্থ্য পরীক্ষা শেষে কয়েকজন চলে গেছেন। অনেকে এখনও (সর্বশেষ বিকেল ৩টা) আছেন বলে জানান ওই নিরাপত্তা কর্মকর্তা।

বিমানবন্দরের আরেক কর্মকর্তা বলেন, বিক্ষোভের সময় অনেকেই প্রতারিত হয়ে কান্নাকাটি করছিলেন। তারা কখন এবং কীভাবে আবার আমিরাতে ফিরবেন তার নিশ্চয়তা চেয়ে সরকারের হস্তক্ষেপ এবং তাদের বিনামূল্যে নতুন টিকিট প্রদানের আবেদন করেছেন। কর্তৃপক্ষের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাদের কয়েকজন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ