1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করেছে ডিএনসিসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ১২:৫৬ pm

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেন।

সকাল সাড়ে নয়টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মেয়র আতিক। তাঁর সাথে ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে দশটায় কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মেয়র আতিকুল ইসলাম বনানী কবরস্থানে ১৫ আগস্ট ১৯৭৫ তারিখে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যবৃন্দ ও অন্যান্য শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বনানী কবরস্থানে তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন।

মেয়র আতিকুল ইসলাম বেলা ১১টায় গুলশানস্থ ডিএনসিসির প্রধান কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময়ও শাহাদাতবরণকারী সকলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।

দোয়া ও মুনাজাত শেষে আতিকুল ইসলাম বলেন, জাতির পিতা এদেশকে স্বাধীন করেছেন। সারাটি জীবন যিনি অন্যায়ের প্রতি প্রতিবাদ করেছেন, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী কাউকে সময় দেননি। সেই জাতির পিতাকে আজকের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়। তাই এই দিনে আসুন প্রতিজ্ঞা করি, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশকে ভালোবেসে ছিলেন, আমরা যেন সেই আদর্শ নিয়ে দেশকে ভালোবাসি। আমরাও প্রতিজ্ঞা করি, এ দেশকে ভালোবেসে আমরা যেন সুন্দর ঢাকা শহর গড়তে পারি।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, অন্যান্য কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ