1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া গেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ ১১:০৬ pm

ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত বিমানটির দুটি ব্ল্যাক বক্সের খোঁজ পাওয়া গেছে। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান সোয়েরজান্তো জাহজোনো রোববার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, বিধ্বস্ত শ্রিয়িজায়া এয়ারলাইন্সের এসজে ১৮২ ফ্লাইটটির দুটি ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা হয়েছে। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান হাদি জাহজান্তো বলেন, ‘আমরা শীঘ্রই এগুলো (ব্ল্যাক বক্স) পুনরুদ্ধার করতে পারব।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, উদ্ধারকর্মীরা বিমানের ধ্বংসাবশেষের টুকরা জাকার্তা বন্দরে নিয়ে এসেছেন। কর্তৃপক্ষ জানায়, এগুলো জাকার্তা উপকূলের দ্বীপপুঞ্জের ৭৫ ফিট গভীরে পাওয়া গেছে।

উদ্ধার হওয়া একটি মোচড়ানো ধাতব টুকরায় শ্রিয়িজায়া এয়ারলাইন্সের নীল ও লাল রং ছিল। এছাড়া শরীরের বিভিন্ন অংশ ও কাপড়ও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃতদেহগুলো শনাক্তের জন্য পুলিশ পরিবারগুলোকে দাঁতের রেকর্ড ও ডিএনএ নমুনা দিতে অনুরোধ করেছে।

৬২ যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, তারা দুর্ঘটনার স্থান খুঁজে পেয়েছেন। তারা ধারণা করছেন, বোয়িং ৭৩৭ বিমানটি উড্ডয়নের চার মিনিটের মাথায় সাগরে বিধ্বস্ত হয়েছে। ফলে বিমানের কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই।

স্থানীয় সময় শনিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানী জাকার্তা থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। পরবর্তীকালে সাগরের ওপরে ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই বিমানটির সঙ্গে কন্ট্রোল রুম থেকে আর যোগাযোগ করা যায়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ