
ঈদের ছু টির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। এমন পরিস্থিতিতে শুক্রবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ মোড়ে দেখা যায় ঘ রমুখো মানুষের ভিড়। তবে অন্যান্য সময়ের মতো চাপ বা বিশৃঙ্খলা নেই।
যারা নানা কাজে ঈ দের আগে বা ড়ি যেতে পারেননি, কিংবা ছু টি পাননি, তারা প্রিয়জনের সঙ্গে ঈ দের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে চলেছেন।
এদিন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। তারা জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈ দের দ্বিতীয় দিন বা ড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈ দের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সাথে ঈ দের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।
যাত্রীরা বলছেন, ফাঁকা রাস্তা ও কম যানজটের কারণে এখন যাত্রা অনেক বেশি আরামদায়ক।
এছাড়া নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।