1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

বাস-মিনিবাস চলাচলে আসছে নতুন সিদ্ধান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ৪:৫১ pm

দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। যাত্রী ও পরিবহনশ্রমিকদের মাস্ক পরতে হবে। করোনাকালের আগের ভাড়ায় ফিরে যেতে হবে। এসব শর্তে বাস-মিনিবাসের আসন পূর্ণ করে চলাচলের অনুমতি দিতে যাচ্ছে সরকার। আগামী ১ অথবা ২ সেপ্টেম্বর থেকেই নতুন নিয়মে বাস-মিনিবাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র বলছে, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেছে।

তবে গণপরিবহনের বাড়তি ভাড়া আদায় বন্ধে সোচ্চার ব্যক্তি ও বিআরটিএর কোনো কোনো কর্মকর্তা পুরোপুরি আগের ভাড়ায় ফিরে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, পরিবহনমালিক-শ্রমিকনেতারা বলছেন, আগের ভাড়ায় ফিরে যাবেন। কিন্তু অতীতে জ্বালানি তেলের মূল্য হ্রাসের পর বাসভাড়া কমালে তা মানা হয়নি। ঢাকা ও চট্টগ্রামে সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা ছাড়া বিআরটিএর আসলে কিছু করারও নেই। ফলে স্বাভাবিক অবস্থা যাত্রীদের জন্য কতটা স্বস্তিদায়ক হবে, সেই শঙ্কা থেকেই যাচ্ছে।

করোনার কারণে ২৬ মার্চ থেকে গণপরিবহন বন্ধ হয়ে যায়। ১ জুন থেকে অর্ধেক আসন ফাঁকা রাখাসহ নানা শর্তে সীমিত আকারে তা চালু হয়। এ সময় বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার।

পরিবহনমালিক-শ্রমিকেরা ১৬ আগস্ট সড়ক পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আসন পূর্ণ করে বাস-মিনিবাস চালানোর অনুমতি চান। বিনিময়ে বাড়তি ৬০ শতাংশ ভাড়া না নেওয়ার আশ্বাস দেন তাঁরা। ১৯ আগস্ট বিআরটিএর সঙ্গে বৈঠকেও মালিক-শ্রমিকেরা একই দাবি করেন। এরপরই সড়ক পরিবহন মন্ত্রণালয় প্রস্তুতি নেয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ