1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে BTSB’র আহ্বান: সবার জন্য সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিতের তাগিদ আবাসন খাতকে আরো এগিয়ে নিতে চান জাগরণ প্যানেলের আলী হোসেন জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন নেত্রকোনায় অবৈধভাবে ডিজেল মজুদ ২ প্রতিষ্ঠানকে জরিমানা এবার হজে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী আ.লীগ আমলে বিসিএস নিয়োগে দুর্নীতি-দলীয়করণ, ব্যবস্থা নেবে সরকার

বাংলাদেশে ২০-৫০ লাখ মৃত্যুর আশঙ্কা অতিরঞ্জিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ৮:০০ pm

করোনা ভাইরাসে বাংলাদেশে ২০ থেকে ৫০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে করোনা ভাইরাসে বাংলাদেশে প্রায় ২০ লাখ লোকের মৃত্যু হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, একজন হাইপোথিসিস করে এমন কথা বলেছেন। এটা খুবই দুঃখজনক।

‘করোনা ভাইরাসে না-কি বাংলাদেশে ২০ থেকে ৫০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। ইম্পেরিয়াল কলেজ থেকে এমন একটি ধারণা করা হয়েছে। আমি বলব এটা অতিরঞ্জিত।’

ড. মোমেন বলেন, আমরা বিবিসিকে সবসময় সম্মান করি। তাদের রিপোর্ট এক সময় মনে হতো সব সত্য। ১৯৯৮ সালে যখন দেশে বন্যা হয়েছিল, তখন বিবিসি এক প্রতিবেদনে আশঙ্কা করেছিল বাংলাদেশে না-কি ওই বন্যায় ৩০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু পরে দেখা গেল ১৩৯ জন মানুষ গেলেন। তাই এসব আতঙ্ক ও গুজবে কান দেওয়া উচিত নয়। যারা এটা করছেন, তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।

তিনি বলেন, করোনা ভাইরাসে বাংলাদেশে যে জনসংখ্যা, সে তুলনায় আক্রান্ত ও মৃত্যু অনেক কম। আমাদের আবহাওয়ার কারণে এটা হতে পারে। আমরা এই ভাইরাস প্রতিরোধে নানা ব্যবস্থাও নিয়েছি। আপনারা দোয়া করেন, এটা যেন পুরোপুরি নির্মূল হয়ে যায়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ