1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি : ১৩ জনকে জীবিত উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১ ১০:৩৭ pm

কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নয় জেলে নিখোঁজ রয়েছে। আজ শনিবার দুপুর পর্যন্ত চার জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

আজ শনিবার ভোরে সেন্টমার্টিন সাগর উপকূলের ২০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ এবং কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজি এস শ্যামল বাংলা’ ও ‘সৈয়দ মনসুর আলী’ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ ছাড়া দুপুরের পর বিমান বাহিনীর একটি রেসকিউ হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নেয়।

কোস্ট গার্ড চট্টগ্রাম ইস্ট জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রউফ আজ রাত সাড়ে ৯টায় সর্বশেষ খবরে উদ্ধার অভিযানের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ২৬ জন জেলেসহ ‘এফভি যানযাবিল’ নামের একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে মাছ ধরতে যায়। এ সময় ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী জাহাজগুলো।

ডুবে যাওয়া ট্রলারের মালিক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘সকালে হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন জেলে নিয়ে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ