1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বিদ্যুৎ খাতে ভয়াবহ সংকট, বকেয়া বিল ও ঋণ ছাড়িয়েছে:সংসদে জ্বালানিমন্ত্রী এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা এলপিজির সিন্ডিকেট রুখতে কঠোর সরকার, ব্যবস্থা নিতে নির্দেশ আইএমএফ চুক্তির শর্তে সবকিছু মানতেই হবে না: অর্থমন্ত্রী এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী নুসুক কার্ড নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা রাজধানীতে তেলের লাইনে ভিড়, দাম বাড়লেও কমেনি সংকট

ফেসবুকে ‘আল বিদা’ লেখা পোষ্ট করে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ৬:৫৫ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন আজ সকালে আত্মহত্যা করেছেন।

আত্মহত্যা করার আগের দিন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্টে ‘আল বিদা’ একটি সংক্ষেপে পোস্ট করছিলেন ইমাম। সে কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়।

তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তার ফেসবুক একাউন্ট ঘেঁটে দেখা যায় ফেসবুকে অনেক দিন ধরেই আত্মহত্যা বিষয়ক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন ইমাম হোসেন। তার বন্ধুদের ধারণা, হয়ত প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে। এছাড়াও তার এক বান্ধবীর সাথে ছবি দিয়ে পুরানো সময়গুলো ফিরে পাওয়ার আকাঙ্খা করে দেয়া বেশ কয়েকটি পোস্ট এখনো জ্বলজ্বল করছে ইমামের টাইমলাইনে।

তার বন্ধুদের সূত্রে জানা যায়, ইমামের গ্রামের বাড়িতে তার কাছে কিছু স্থানীয় শিক্ষার্থী প্রাইভেট পড়তে আসতো। আজ সকাল আটটার দিকে তারা আসলে ইমাম তাদের ছুটি দিয়ে দেয়। এরপরই সে বাসার সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। এরপরই তার ঝুলন্ত লাশ দেখতে পায় তার পরিবার।

কবি জসিম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। সে তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট’র পরিচালক অধ্যাপক ড.আব্দুল মালেক জানান, আমি ঘটনার বিষয় একজনের কাছ থেকে শুনেছি। তবে কোন আত্মীয়, শুভাকাঙ্ক্ষী আমাকে ঘটনার ব্যাপারে কোন তথ্য দেয়নি। তাই আমি ঘটনা সম্পর্কে স্পষ্ট কোন তথ্য জানি না। আমি সর্বোচ্চ খোঁজ খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমরা আরও নির্ভরযোগ্য সূত্র থেকে জানার চেষ্টা করছি, কেন, কীভাবে সে আত্নহত্যা করলো। সত্যি যদি এটি হয়ে থাকে তাহলে এটি মর্মান্তিক এবং সাংঘাতিক বেদনাদায়ক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ