ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন আজ সকালে আত্মহত্যা করেছেন।
আত্মহত্যা করার আগের দিন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্টে 'আল বিদা' একটি সংক্ষেপে পোস্ট করছিলেন ইমাম। সে কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়।
তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তার ফেসবুক একাউন্ট ঘেঁটে দেখা যায় ফেসবুকে অনেক দিন ধরেই আত্মহত্যা বিষয়ক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন ইমাম হোসেন। তার বন্ধুদের ধারণা, হয়ত প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে। এছাড়াও তার এক বান্ধবীর সাথে ছবি দিয়ে পুরানো সময়গুলো ফিরে পাওয়ার আকাঙ্খা করে দেয়া বেশ কয়েকটি পোস্ট এখনো জ্বলজ্বল করছে ইমামের টাইমলাইনে।
তার বন্ধুদের সূত্রে জানা যায়, ইমামের গ্রামের বাড়িতে তার কাছে কিছু স্থানীয় শিক্ষার্থী প্রাইভেট পড়তে আসতো। আজ সকাল আটটার দিকে তারা আসলে ইমাম তাদের ছুটি দিয়ে দেয়। এরপরই সে বাসার সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। এরপরই তার ঝুলন্ত লাশ দেখতে পায় তার পরিবার।
কবি জসিম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। সে তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট'র পরিচালক অধ্যাপক ড.আব্দুল মালেক জানান, আমি ঘটনার বিষয় একজনের কাছ থেকে শুনেছি। তবে কোন আত্মীয়, শুভাকাঙ্ক্ষী আমাকে ঘটনার ব্যাপারে কোন তথ্য দেয়নি। তাই আমি ঘটনা সম্পর্কে স্পষ্ট কোন তথ্য জানি না। আমি সর্বোচ্চ খোঁজ খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমরা আরও নির্ভরযোগ্য সূত্র থেকে জানার চেষ্টা করছি, কেন, কীভাবে সে আত্নহত্যা করলো। সত্যি যদি এটি হয়ে থাকে তাহলে এটি মর্মান্তিক এবং সাংঘাতিক বেদনাদায়ক।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051