1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন তরুণ অভিনেত্রী লরেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ৪:২০ pm

যখন গোটা ভারতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড়। ঠিক তখনই এবার বাংলাদেশের শোবিজে ঘটে গেল বড় ধরনের দুর্ঘটনা। সবে মাত্র শুরু করেছিলেন শোবিজে পথচলা, শুরুতেই নিজের লুক দিয়ে দর্শক মন জয় করেতে শুরু করেছিলেন, আর ঠিক তখনই তার মৃত্যুর খবর। বলা হচ্ছে আত্মহত্যা করেছেন লরেন মেন্ডেস। অথচ গত ২৬ আগস্ট একটি নাটকের শুটিং করছিলেন।

তার পারিবারিক সূত্রে জানা গেল, আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী। কেন, কি কারণে আত্মঘাতী হলেন তিনি এ বিষয়ে কিছুই জানা যায়নি এখনো।
উল্লেখ্য, ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। তার পুরো নাম লরেন মেন্ডেস, ধর্মে খ্রিষ্টান। ক্যারিয়ারের শুরুটা নানা পণ্যের ফটোশুট মডেল হিসেবে হলেও পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপন দিয়ে। এয়ারটেলের টানা কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি।

বিজ্ঞাপন ছাড়াও তাকে দেখা গিয়েছে মিউজিক ভিডিওতে। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়াও ‘তোমার পিছু ছাড়বো না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে বেশ আলোচনায় আসেন। তাকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অমর প্রেম’-এ। সর্বশেষ লরেন শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নাটকের শুটিংয়ে। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছিলেন তিনি।

ভিন্নবার্তা/এসএর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ