1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফরিদপুরে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১ ১:৫৯ pm

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পূর্বসদরদী গ্রামের আবুল খায়েরের ছেলে সাকিব (১৮) ও নাজিরপুর গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে শাহিন মুন্সী(১৮)। তারা ব্রাক্ষণকান্দা হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক জানান, সাকিব ও শাহিন মুন্সী একই মোটরসাইকেলে পুকুরিয়া থেকে ভাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ফরিদপুরগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়।

এ সময়ে পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলচালক ঢাকা ডেন্টাল কলেজের চিকিৎসক ঝালকাঠীর লাবলু গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ