1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু অক্টোবরে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০ ৫:০১ pm

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন পদ্ধতিতে অনলাইনে বদলি আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

শিক্ষক বদলির নতুন নীতিমালা হচ্ছে। সেটা কবে থেকে কার্যকর হবে- জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এটা অক্টোবর/নভেম্বর থেকে আমরা করব, অক্টোবরের কথা বলা হয়েছে। আমরা অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম করতে চাচ্ছি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন শিক্ষক বদলি হয় মাত্র ২ মাস। এই দুই মাসে আমরা অফিস-আদালত কিছু করতে পারি না। তদবিরের জ্বালায় বাসায় থাকতে পারি না। শুধু আমি নই, আমার সচিব, ডিজি, কর্মকর্তারাও। এটা (বদলি) আমরা সারাবছর করতে চাচ্ছি, অনলাইন সিস্টেমে। যার যোগ্যতা আছে সে পারবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘(শিক্ষক বদলির) দুই-তিন মাস আমাদের কাজকর্ম সব হারাম হয়ে যায়। আমরা কোনো কাজ করতে পারি না। তদবিরের তো অভাব হয় না। তারপর ঘুষ, দুর্নীতি-নানাকিছু এর মধ্যে জড়িত। (শিক্ষক বদলিতে) আমরা স্বচ্ছতা আনতে চাই।’

সহকারী শিক্ষকদের ৩ ও প্রধান শিক্ষকদের ৫ বছর পর বদলির নিয়মও আসছে বলে শোনা যাচ্ছে- এ বিষয়ে জাকির হোসেন বলেন, ‘সেটাও আমরা একটা সিস্টেম করে দেব। ১৭ বছর, ২০ বছর যখন একজন শিক্ষক এক জায়গায় থাকেন, তখন কিন্তু তিনি আর শিক্ষক থাকেন না। শিক্ষকদেরও তো শিক্ষক হতে হবে। শিক্ষক কখনও নেতা হয়ে যান, কখনও ডাক্তার হন- শিক্ষকরা অনেক কিছু করতে পারেন। এটা থেকে আমরা একটু মুক্তি চাই।’

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ