1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে অমিত শাহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ১২:৪৮ pm

করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়ার তিনদিন পর আবার অসুস্থ হয়ে পড়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় সোমবার গভীর রাতে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এইমস হাসপাতালে ডা. রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিত্‍‌সকদের একটি দল অমিত শাহের ওপর নজরদারি রাখছেন। গত শুক্রবারই করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

সূত্রের বরাতে খবরে বলা হয়, সোমবার রাতে অমিত শাহের রক্তচাপ খুব বেড়ে যায়। সঙ্গে ছিল প্রচণ্ড শ্বাসকষ্ট। এরপর তড়িঘড়ি তাকে এইমস-এ ভর্তি করা হয়।

হাসপাতালের পক্ষে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ৩-৪ দিন ধরে গা-হাত-পা ব্যাথায় ভুগছিলেন অমিত শাহ। ক্লান্ত বোধ করছিলেন। তবে তার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। কোভিড থেকে সেরে ওঠার পরবর্তী যত্ন নেয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন। হাসপাতাল থেকেই তিনি তার কাজকর্ম চালাবেন।

গত শুক্রবার অমিত শাহের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তবে চিকিৎসকের পরামর্শ আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছিলেন তিনি। গত ২ আগস্ট টুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অমিত শাহ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ