1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

পাবনা-৪ আসন: মনোনয়ন ফর্ম বিক্রি চলছে বিএনপির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ১:৩৪ pm

আজ রবিবার (৩০ আগস্ট) থেকে পাবনা-৪ আসনের মনোনয়ন ফরম বিক্রি চলছে বিএনপির। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্রি করা হচ্ছে মনোনয়ন ফর্ম।

এর আগে গতকাল শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদের পাবনা-৪ শূন্য আসনের নির্বাচনের তফসিল এরই মধ্যে ঘোষিত হয়েছে। রবিবার (আজ) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়ন ফর্ম বিক্রি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আগামীকাল সোমবার দুপুর ২টার মধ্যে ফরম জমা দিতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ওই সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া একই দিন বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় বিএনপি। গতকাল শনিবার বিকেলে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৫টা থেকে আড়াই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন।

ভার্চুয়াল বৈঠকে নিজ নিজ বাসা থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পাবনা-৪ আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ