1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধুনটে নতুন হাসপাতালের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ৬:২১ pm

বগুড়ার ধুনটের স্বাস্থ্য খাতে উন্নয়নের অংশিদার হওয়ার লক্ষ্যে মা ফাতেমা (রাঃ) জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে কলেজ রোড এলাকায় উক্ত হাসপাতালের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, মা ফাতেমা (রাঃ) জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ফেরদৌস আলম, মাসুদুর রহমান, শামীম হোসেন, সাইফুল ইসলাম, শারমীন আক্তার, সাবরীনা আকতার, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি আলিম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে সকাল ১১টা থেকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে সরকারি বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।#

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ