1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধুনটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১ ৭:১৪ pm

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের (জিবিডিএমআইডিপি) আওতায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে ৪০ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চিথুলিয়া উত্তরপাড়া শহিদুল ইসলামের বাড়ি থেকে বড়বিলা মানাস নদী পর্যন্ত ৪ কিলোমিটার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এরআগে খাল পুনঃখনন উপলক্ষে চিথুলিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বিএডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সওজ) ও জিবিডিএমআইডিপি’র প্রকল্প পরিচালক এসএম শহীদুল আলম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী স্বপ্নীল রায়, উপসহকারী প্রকৌশলী মাসউদুল করিম রানা, আসমাউল বিন হোসেন, সাংবাদিক জিয়া শাহীন ও গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ